,

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত ৮৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গত শনিবার থেকে রোববার পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টার নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে নিহত হয়েছেন অন্তত ৮৭ জন। দেশটির সশস্ত্র বাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে অভিযান চালায়। এতে আহত হয়েছেন আরও ২৩ জন। খবর আফগানিস্তান টাইমস।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসীদের নির্মূলে নানগারহার, গজনি, উরুজগান, জাবুল, হেরাত, ফারিয়াব, হেলমান্দ, বাগলান, তাখার ও বাদাখশানে যৌথ অভিযান চালায় দেশটির সশস্ত্র ও বিমানবাহিনী। এতে অন্তত ৮৭ সন্ত্রাসী নিহত হয়। আহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতরাও সন্ত্রাসী বলে জানানো হয়।

ফারিয়াব প্রদেশে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তালেবান কমান্ডারসহ সংগঠনটির বেশ কজন সদস্য রয়েছেন। এছাড়া নানগারহারে নিহতদের মধ্যে তাকফিরি দায়েশ সন্ত্রাসীদের ১৯ সদস্য ছিল। এছাড়া অভিযানে জাবুলে পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। অন্যান্য কোন জায়গায় কতজন নিহত হয়েছেন তা জানা যায়নি।

উল্লেখ্য, এদিকে সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। কাবুলের একটা বড় তাবু থেকে মুসলিম আলেমরা বের হবার সময় এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের