,

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম দবির ওরফে দবিরুল (৫০)। তিনি পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চেংটারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান জানান, মাদক ব্যবসায়ীরা হারাগাছ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ছোটপুল বানুপাড়ায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। এসময় পুলিশও পাল্টা গুলি চালালে শাহজাহান হোসেন দবির ওরফে দবিরুল মারা যান এবং অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশীয় তৈরি পিস্তুল, ১২৬ পিস ইয়াবা, ১৭৩ বোতল ফেনসিডিল ও তিনটি ছোড়া উদ্ধার করেছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের