,

গুয়েতেমালায় অগ্ন্যুৎপাত: নিহতের সংখ্যা বেড়ে ৬২

news-image

আন্তর্জাতিক ডেস্ক: গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া এতে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়েছেন বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে।

ফুয়েগো আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। আগ্নেয়গিরিটি থেকে এ ধরনের অগ্ন্যুৎপাতের ঘটনা গত চার দশকেরও ঘটেনি। দেশটির রাজধানী গুয়েতেমালা সিটি সহ আরো কিছু অঞ্চলে লাভা এবং ভস্ম ছড়িয়ে পড়েছে।

এদিকে, গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার স্রোত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেতরে থাকা মানুষজন পুড়ে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের অগ্ন্যুৎপাত। সূত্র: আল-জাজিরা, বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের