,

প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সম্পর্কের ছবি ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসকে ঘিরে ছড়িয়েছে প্রেমের গুঞ্জন। সম্প্রতি এ জুটিকে কয়েকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। আর তা থেকেই এ গুঞ্জনের সূত্রপাত।

এই সম্পর্কের খবর হলিউড ও বলিউড দুই জায়াগার গরম খবর। তাদের মধ্যে প্রেমের সম্পর্কের ওপর আগুনে ঘি ঢাললেন দুই তারকা। একে অপরের ছবিতে এমনভাবে কমেন্ট করেছেন যা নিয়ে তাদের প্রেমের সম্পর্কের গুঞ্জন হয়েছে দ্বিগুণ।

ইনস্টাগ্রামে আপলোড করা একটি ছবিতে রেস্টুরেন্টে বসে বারগার খাচ্ছেন প্রিয়াঙ্কা। সঙ্গে রয়েছেন ঘনিষ্ঠ দুই বান্ধবী। সেই ছবিতে নিক জোনাসের কমেন্ট সারা ফেলে দিয়েছে চারিদিকে। কমেন্ট সেকশন যতই ভালো কমপ্লিমেন্টে ভরুক না কেন, নিকের ‘That smile’ কমেন্ট থেকে যেন কিছুতেই কারোও নজর সরছেনা। অন্যদিকে নিকের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে যেতেই পাওয়া গেল আরেক চমক।

প্রিয়াঙ্কা তার একটি ছবিতে হার্ট ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। এছাডাও প্রিয়াঙ্কার প্রতিটি ছবিই নিক লাইক করেন। নিকেরও প্রতিটি ছবি লাইক করেন প্রিয়াঙ্কা। দুই সেলেব্রিটি যতই ব্যাপারটাকে বন্ধুত্ব বলে উড়িয়ে দিক না কেন। হাবভাবে দেখে তাদের মধ্যে প্রেমের বিষয়টি স্পষ্ট হচ্ছে।

দিন কতক আগে ক্যালিফর্নিয়াতে তাদের খানিক ঘনিষ্ঠ ভাবেই দেখা গেছে। সেখানে সমুদ্রের মাঝে ক্রুজের ওপর দু’জন পাশাপাশি যেভাবে বসেছিলেন, তা দেখেই জল্পনা বাড়তে শুরু করে।

সম্প্রতি তারা একসঙ্গে রোমান্টিক ডিনারেও গিয়েছিলেন। ফিল্মি দুনিয়ার এই নতুন লাভবার্ডসের একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ওরা একে অপরের জন্য খুব সিরিয়াস। দু’জনেই ভীষণ রোমান্টিক।
প্রিয়াঙ্কা আর নিক কোনো পার্টিতে গেলে দু’জন একে অপরকে ছেড়ে কোথাও এক মুহূর্তের জন্যও যায় না। সেদিন ক্রজে প্রিয়াঙ্কা, নিকের চুলের ওপর হাত বোলাচ্ছিল। ওদের বন্ধুত্বটাও খুব গাঢ়। বেশ কিউট লাগে ওদের একসঙ্গে।

প্রিয়াঙ্কার বর্তমান বয়স হল ৩৫। যার সঙ্গে ডেট করছেন তার সঙ্গে বয়সের ব্যবধান ১০ বছরের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের