,

কোরীয় নারীর ঠোটে চুমু: বিতর্কে ফিলিপাইনের প্রেসিডেন্ট!

news-image

অনলাইন ডেস্ক: রদ্রিগো দুতের্তে। ফিলিপাইনের এ প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ের একজন আলোচিত ব্যক্তি। মাদকের বিরুদ্ধে তার অ্যাকশন তাকে বিশ্বজুড়ে সমালোচিত করেছে। তবে এবার রদ্রিগো যে কাণ্ড ঘটিয়েছেন তাতে চোখ কপালে উঠার মতো অবস্থা। অডিটোরিয়াম ভর্তি মানুষের সামনেই দক্ষিণ কোরীয় এক নারীর ঠোটে চুমু খেলেন রদ্রিগো। অার হল ভর্তি দর্শক দেখল সেই চুম্বন দৃশ্য। কিন্তু সেই চুমুর ঘটনায় দক্ষিণ কোরিয়াতে শুরু হয়েছে প্রবল বিতর্ক।

সরকারি সফরে আসা ফিলিপাইন প্রেসিডেন্টের এই আচরণের নিন্দা করেছেন সেখানকার বিরোধী দল থেকে শুরু করে একাধিক নারী সংগঠন।

বিরোধী নেতা রিসা জানিয়েছেন, সিওলে ফিলিপাইন প্রেসিডেন্ট যা করেছেন তাকে যৌনতার প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহার বলা যায়। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছন, ‘‘ওই নারীর সম্মতিতে যদি এটা হয়ে থাকে তাহলেও সেটা অন্যায় হয়েছে। কারণ প্রেসিডেন্টই ওই নারীকে চুমু খাওয়ার ব্যাপারে অগ্রসর হন। স্টেজে তাঁর আচরণ ছিল সামন্ত রাজার মতো। ভেবেছিলেন, তিনি প্রেসিডেন্ট, যা খুশি করার অধিকার আছে।’’

ঠিক কী ঘটেছিল স্টেজে?

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে ঘটে ঘটনাটি। তিন দিনের সফরে রবিবার সিওলে পা রাখেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। ওই দিনই রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন তিনি। সেখানে ভাষণ শেষে দুই মহিলাকে স্টেজে ডাকেন রদ্রিগো এবং একটি করে বই তাঁদের হাতে তুলে দেন। বিনিময়ে তাদের ঠোঁটে চুমু খাওয়ার আবদার করেন রদ্রিগো। ওই মহিলারা কৃতজ্ঞতা বুঝাতে প্রেসিডেন্টের হাতে চুমু খান। কিন্তু নাছোড় বান্দা প্রেসিডেন্ট তাদের ফের চুমু খেতে বলেন। তখন এক মহিলা তাঁর গালে এবং অপরজন ঠোঁটে চুমু খান।

এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার একাধিক নারীবাদী সংগঠন ক্ষুব্ধ হয়েছে। এবং নারীদের সম্মানহানি করা হয়েছে বলে অনেকেই প্রেসিডেন্টের আচরণের নিন্দা করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের