,

নতুন পথে যাত্রা শুরু করলেন রেসি

news-image

বিনোদন প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় মুখ মৃদুলা আহমেদ রেসি। ডিপজল, শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে তিনি দর্শক মাতিয়েছেন। অনেকদিন ধরেই দেখা মিলছে না নতুন কোনো ছবিতে। স্বামী,সংসার, সন্তান এ তিন ‘স’-তেই আবদ্ধ করে রেখেছেন নিজেকে। পর্দায় দেখা না মিললেও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিতই দেখা মিলেছে তার।

নিরবতা কাটিয়ে এবার নতুন পরিচয়ে হাজির হলেন এ চিত্রনায়িকা। রোববার সন্ধ্যায় রাজধানীর বনশ্রীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেলো রেসির বিউটি পার্লারের। পার্লারের নাম ‘রেসি হেয়ার এন্ড বিউটি সেলুন’। উদ্ধোধনী অনুষ্ঠানে শুভকামনা জানাতে সেখানে হাজির হয়েছিলেন পরিচালক সমিতির সহ সভাপতি মনতাজুর রহমান আকবর ও শোবিজ অঙ্গনের অনেক তারকারা। দেখা গিয়েছে এক সময়ের পর্দা কাঁপানো চিত্রনায়িকা সাহারা,আন্না,জায়েদ খান,সাইমন সাদিক, ইভান শাহরিয়ার সোহাগ প্রমুখ।

রেসি বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন একটি বিউটি পার্লার করবো। হঠাৎ করেই আমার স্বামী পার্লারের যাবতীয় কার্যের ব্যবস্থা করে আমাকে সারপ্রাইজ দেন। আমি সত্যিই অনেক আনন্দিত যে আমার দীর্ঘদিনের স্বপ্নটা এবার পূরণ হয়েছে। সামনেই ঈদ,তাই এটাকে মাথায় রেখে একটু আগেই এটির উদ্ধোধন করেছি। আমার সহশিল্পী,সহকর্মী,শুভাকাঙ্খীসহ শোবিজের অঙ্গনের অনেক তারকারাই উপস্হিত হয়েছেন,তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমার নতুন ব্যবসায়ে যাত্রার শুরুর দিনে সবাইকে পেয়েছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের