,

উত্তর কোরিয়ার শীর্ষ তিন সেনাকর্মকর্তাকে অপসারণ

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং-উনের বৈঠক সামনে রেখে উত্তর কোরিয়ার তিন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে। রোববার এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প-কিম ঐতিহাসিক বৈঠকটি হওয়ার কথা রয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা জানান, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইয়নহাপ’এ প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, উত্তর কোরিয়ার শীর্ষ তিন সেনাকর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কিমের দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি মতানৈক্য সৃষ্টি হয়েছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্র।

ইয়নহাপ তাদের প্রতিবেদনে জানায়, পদচ্যুত তিন কর্মকর্তা হলেন, প্রতিরক্ষা প্রধান পাক ইয়ং সিক, কোরিয়ান পিপল’স আর্মি-কেপিএ প্রধান রি মিয়ং সু ও কেপিএ’র জেনারেল পলিটিকাল ব্যুরো পরিচালক কিম জং গাক।

এদিকে, দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বা প্রতিরক্ষা কোনও মন্ত্রণালয় থেকেই সংবাদটি নিশ্চিত করার বিষয়ে অসম্মতি জানানো হয়। অন্যদিকে, একত্রীকরণ মন্ত্রণালয় জানায়, দক্ষিণ কোরিয়া অত্যন্ত নিবিড়ভাবে উত্তর কোরিয়ার নেতৃত্বের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের