,

অধ্যক্ষ পেটানোর মামলায় কারাগারে রনি

news-image

এক কলেজ অধ্যক্ষকে পেটানো ও ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় দায়ের মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণির আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন রনি। বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, দাবিকৃত ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানকে তার কার্যালয়ে বেদম মারধর করেন নুরুল আজিম রনি।

ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রনির বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হয় নগরের চকবাজার থানা।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবুদ্দীন আহমেদ জানান, গত ৩ এপ্রিল নগরের চকবাজার থানার বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহেদ খানের দায়ের করা একটি চাঁদাবাজি ও মারধরের মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন নুরুল আজিম রনি। সেই জামিনের মেয়াদ শেষে সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে জেলে পাঠানোর আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের