,

পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে নারীদের প্রথম জয়

news-image

স্পোর্টস ডেস্ক: মালয়েশিয়ায় নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। একদিন পর সেই দলই পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারিয়ে দিল খুব সহজেই। পাকিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপে নিজেদের প্রথম জয়ের মুখ দেখল বাংলাদেশ।

কুয়ালালামপুরের কিনরারা ওভালে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে উইকেটরক্ষক ব্যাটসম্যান শামীমা সুলতানার ব্যাটে ভালো সূচনা পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন শামীমা। তৃতীয় উইকেট জুটিতে নিগার সুলতানা এবং শামীমা যোগ করেন ৩৬ রান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রান যোগ করে ম্যাচ শেষ করে ফেরেন নিগার সুলতানা এবং ফাহিমা খাতুন। নিগার ৩১ এবং ফাহিমা ২৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে নাহিদা আক্তার-ফাহিমা খাতুনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯৫ রান করতে সক্ষম হয় পাকিস্তান। ৪ ওভারে ২৩ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা, ১৮ রান খরচায় ১ উইকেট নেন ফাহিমা। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২১ রান করে অপরাজিত থাকেন সানা মির।

আগামী ৬ জুন (বুধবার) নিজেদের তৃতীয় ম্যাচে ভারতীয় নারী দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের