,

২০ ঘণ্টা অপেক্ষার পর…

news-image

নিজস্ব প্রতিবেদক: একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন হুমাইরা, বাড়ি দিনাজপুরে। থাকেন রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায়। পরিবারের সবার সঙ্গে গ্রামে ঈদ উদযাপন করবেন। কিন্তু মহাসড়কে যানজট আর সংস্কার হওয়ায় ট্রেনই যেনো তার শেষ ভরসা। তাই ট্রেনের টিকিটের জন্য লাইনে দাঁড়ানো। কিন্তু টিকিট নামের সোনার হরিণ কি মিলবে?

রোববার দুপুর ১২টা থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন তিনি। এখানেই সেরেছেন ইফতার ও সেহরি। উদ্দেশ্য একটি টিকিট। ২০ ঘণ্টা অপেক্ষার পর সোমবার (৪ জুন) সকাল ৮টা ২ মিনিটে এলো সেই মাহিন্দ্রক্ষণ। মিলল তার সোনার হরিণ নামক সেই স্বপ্নের টিকিট।

এ বিষয়ে হুমাইরা বলেন, টিকিট হাতে পাওয়ার পর আর ২০ ঘণ্টার কষ্ট মনে নেই। আমার মনে হচ্ছে একটু আগে আমি লাইনে দাঁড়িয়েছিলাম। টিকিট হাতে পেয়ে প্রচণ্ড আনন্দ লাগছে।

পারভিন নামে অপর একজন জানান, তিনিও রোববার দুপুর ২টা থেকে টিকেটের জন্য কমলাপুর স্টেশনে অপেক্ষায় ছিলেন। স্টেশনেই ইফতার ও সেহরি খেয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে তিনিও পেয়েছেন তার কাঙ্খিত টিকিট।

তিনি বলেন, অনেক অপেক্ষার পর টিকিট হাতে পেয়েছি। এখন আর কোনো কষ্ট মনে হচ্ছে না। অনেক ভালো লাগছে এই ভেবে যে, গ্রামে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারব।

এদিকে কালোবাজারে টিকেট বিক্রি বন্ধ করতে পুরো স্টেশন আইন-শৃংখলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সিসি টিভিতে নজর রাখা হয়েছে যাত্রীদের ওপর। এছাড়াও দায়িত্ব পালন করছে পুলিশ, র‌্যাব, আনসার সদস্যরা। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের