,

‘হানিমুন’ দিয়ে পুরস্কার জিতলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক: ‘হানিমুন’ এর জন্য পুরস্কার! এটা তো হবার কথা নয়! তবে হ্যাঁ ঘটতেও পারে এমন ঘটনা। যদি ব্যক্তিটি হন চলচ্চিত্র জগতের কেউ। আর ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী হলে তো কথাই নেই!

সুরিন্দর ফিল্মস এবং গ্রিন টাচ এন্টারটেনমেন্টের যৌথ প্রযোজনায় কিছুদিন আগে মুক্তি পেয়েছে প্রেমেন্দুবিকাশ চাকীর ছবি ‘হানিমুন’।

সেই ছবির জন্য সদ্য টেলি সিনে অ্যাওয়ার্ড পেলেন নায়িকা।

নিজের টুইটার অ্যাকাউন্টেই এক পোস্টে একথা জানান সম্প্রতি পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসা শুভশ্রী।

আনন্দবাজার পত্রিকা বলছে, এই ছবিতে সোহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করছিলেন শুভশ্রী। জমজমাট হাসির এই গল্পে দীর্ঘ দিন পর বড়পর্দায় ফিরেছেন রঞ্জিত মল্লিক।

সমরেশ বসুর গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছিলেন পদ্মনাভ দাশগুপ্ত। ছবির গানের দায়িত্ব সামলেছিলেন স্যাভি। বাবা যাদব কোরিওগ্রাফ করেছিলেন।

সব মিলিয়ে হাসির রোলার কোস্টারে দর্শকদের পৌঁছে দিয়েছিল টিম ‘হানিমুন’। এতে শুভশ্রীর চরিত্রের নাম ছিল জয়তী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের