,

গুয়েতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, নিহত ২৫, আহত শতাধিক

news-image

অান্তর্জাতিক ডেস্ক: গুয়েতেমালায় ফুয়েগো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো শতাধিক ব্যক্তি। আগ্নেয়গিরিটি রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

গুয়েতেমালার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (কনরেড) জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামে আঘাত হেনেছে। এর ফলে সেখানকার ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি ভেতরে থাকা মানুষজন পুড়ে গেছে। আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে গুয়েতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, গুয়েতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস জানিয়েছেন, একটি ‘ইমারজেন্সি রেসপন্স’ সেন্টার চালু করা হয়েছে।

স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭৪ সালের পর এটিই দেশটিতে সবচেয়ে বড় ধরনের অগ্ন্যুৎপাত। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের