,

হাত নয়, পা দিয়েই চলছে নৌকা! (ভিডিও)

news-image

নিউজ ডেস্ক: ভিয়েতনামে কোনো দর্শনীয় স্থানে নৌকায় ভ্রমণ করতে গেলে অনেকেই অবাক হন। কারণ নৌকার বৈঠা চালানোর কাজটি তারা পা দিয়েই করে। যদিও বিশ্বের সর্বত্র সাধারণত হাত দিয়েই এ কাজ করা হয়।

বিষয়টি অবাক করলেও ভিয়েতনামের নিম বিন এলাকায় ঝাঁকে ঝাঁকে নৌকার মাঝি পা দিয়েই এ কাজটি করছেন। এ কাজে সেখানকার নারী-পুরুষ নির্বিশেষে মাঝিরা নিপুণ দক্ষতা অর্জন করেছেন।

নিম বিন এলাকাটি অত্যন্ত আকর্ষণীয়। বেশ দারুণ সুন্দর লেক ও তিনটি গুহা আছে সেখানে। সেখানকার স্থানীয় গাইডরা পর্যটকদের সরাসরি নৌকা চালিয়ে সেই গুহার ভেতর নিয়ে যায়।

কিন্তু অতীতে এ কাজটি মাঝিরা হাত দিয়েই করত বলে জানা যায়। তবে পর্যটক সমাগম বৃদ্ধি পাওয়ায় নানা কাজে হাত খালি রাখার প্রয়োজন ছিল। আর সে কারণেই তারা পা দিয়ে নৌকা চালানো শুরু করে বলে জানায়।

পা দিয়ে নৌকা চালানোয় মাঝিদের বেশ সুবিধা হয়েছে। তারা হাত খালি রাখায় তা দিয়ে ছাতা ধরতে পারে কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্যও হাত ব্যবহার করতে পারে।

ভিডিওতে দেখুন সেই পা দিয়ে নৌকা চালানোর দৃশ্য-

https://www.facebook.com/insiderpresents/videos/984836448334995/

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের