,

বগুড়ায় কাভার্ডভ্যান চাপায় ৩ পথচারী নিহত

news-image

বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় পেছন থেকে কার্ভাডভ্যানের ধাক্কায় ৩ পথচারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

রোববার (৩ জুন) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ার মহসিন আলী, সাদেক আলী ও শাহ মাহমুদ। তবে আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সকালে ছোনকা এলাকায় অবস্থিত মজুমদার এগ্রো ফুড প্রডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের সামনে দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক হয়ে রাজমিস্ত্রির পেশার ৬ জন ব্যক্তি হেঁটে ছোনকা বাজারের দিকে আসছিলেন।

পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি কার্ভাডভ্যান (ঢাকা মেট্রো-ম-১১-৪০০৮) পেছন থেকে তাদেরকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৩ ব্যক্তি নিহত হন। আহত হন একজন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই কাজল কুমার নন্দী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা