,

বাংলাদেশিসহ ১৭০ অবৈধ অভিবাসী আটক মালয়েশিয়ায়

news-image

ডেস্ক রিপোর্ট : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের আশপাশের এলাকা থেকে এই আটক করা হয়। তবে, আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনো জানা যায়নি।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এই প্রথম অবৈধ অভিবাসীবিরোধী কোনো অভিযানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেন।

অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে, যেমন-বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা। দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া অভিযানে কাগজপত্র যাচাই  শেষে ১৭০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। -সূত্র: নিউ স্ট্রেইটস টাইমস ও ওয়েবসাইট

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা