,

হোয়াইট হাউসে ট্রাম্পের ইফতার আয়োজন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবারের মতো হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় যাওয়ার পর প্রথম বছর ইফতারের আয়োজন থেকে বিরত ছিলেন ট্রাম্প। স্বাভাবিকভাবেই বিষয়টি জন্ম দেয় তুমুল আলোচনা-সমালোচনার।

দীর্ঘদিন ধরেই পবিত্র রমজানে হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করে আসছিলেন ট্রাম্পের পূর্বসূরী মার্কিন প্রেসিডেন্টরা। প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সময় থেকে হোয়াইট হাউসে মুসলমানদের সম্মানে এই আয়োজনের সূত্রপাত।

হোয়াইট হাউসের ইফতার ও নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলমান নেতারা, কূটনৈতিক মিশনের লোকজনসহ আইনপ্রণেতারা অংশ নেন।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মুসলিমবিরোধী অবস্থান ক্ষুব্ধ ও ব্যথিত করে মুসলমানদের। ক্ষমতায় বসার পর কয়েকটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের সঙ্গে মার্কিন মুসলমানদের সম্পর্ক কিছুটা শীতল হয়। এর মধ্যে ট্রাম্প তার ক্ষমতার প্রথম বছর হোয়াইট হাউসে ইফতারের আয়োজন না করায় মুসলমানদের পক্ষ থেকে সমালোচনার ঝড় ওঠে। সম্ভবত এসব কারণেই এবার হোয়াইট হাউসে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প।

আগামী ৬ জুন হোয়াইট হাউসে মুসলমানদের ইফতার ও নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

এর আগে রমজানের শুরুতে বার্তা দিয়েছিলেন ট্রাম্প। এতে তিনি উল্লেখ করেন, মুসলমানরা আমেরিকার সমাজজীবনে ধার্মিকতা যুক্ত করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের