রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ট্রুডোর আমন্ত্রণ

news-image

নিজস্ব প্রতিবেদক : জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

শনিবার অটোয়ায় এক ঘোষণায় জানানো হয়, জি-সেভেন শীর্ষ সম্মেলনের সঙ্গে বিশেষ যে আউটরিচ সেশনের আয়োজন করা হয়েছে, সেখানে কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা।

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-সেভেনের ৪৪তম সম্মেলনটি আগামী ৮ ও ৯ জুন কানাডার কুইবেক শহরে অনুষ্ঠিত হবে। কানাডা ছাড়া জি-সেভেনের বাকি ছয় সদস্য দেশ হল ফ্রান্স, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

এই সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক আগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। যা জি-সেভেন আউটরিচ মিটিং নামে পরিচিত। আর এতে অংশ নিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি।

এবারের আউটরিচ বৈঠকের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, সমুদ্রকে দূষণ থেকে রক্ষা করা এবং উপকূলীয় এলাকার বাসিন্দাদের প্রতিকূলতা মোকাবেলার সক্ষমতা বৃদ্ধি।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সম্প্রতি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলেন্ড ঢাকায় ৪৫তম ওআইসি সম্মেলনে যোগদানকালে এই আমন্ত্রণ জানান।

এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট; ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট; জ্যামাইকার প্রধানমন্ত্রী; কেনিয়ার প্রেসিডেন্ট; মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট; নরওয়ের প্রধানমন্ত্রী; আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ার রুয়ান্ডার প্রেসিডেন্ট; সেনেগালের প্রেসিডেন্ট; সেশেলসের প্রেসিডেন্ট; দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট; ভিয়েতনামের প্রধানমন্ত্রী; আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর এমডি; অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল; জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আউটরিচে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ইসেশিমায় অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনের আউটরিচ মিটিংয়েও যোগ দিয়েছিলেন শেখ হাসিনা। সূত্র: বাংলাদেশ জর্নাল

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ