,

‘ফেক নিউজ’ বন্ধে আরও কঠোর হচ্ছে ফেসবুক

news-image

অনলাইন ডেস্ক: প্রতিদিনই ফেক নিউজ নিয়ে নতুন করে বিতর্কে জড়াচ্ছে ফেসবুক। আর তাই বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ২০১৪ সালে শুরু করা ‘ট্রেন্ডিং নিউজ’ বিভাগটি তুলে নিচ্ছে সামাজিক এই যোগাযোগ মাধ্যম।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ভবিষ্যতে সংবাদ পরিবেশনে নতুন মাত্রা যোগ করতেই এই ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। তাদের মতে, এখন পর্যন্ত গড়ে মাত্র এক দশমিক পাঁচ শতাংশ ক্লিক হয়েছে এই ট্রেন্ডিং নিউজে। তাই এটি সরিয়ে নেওয়া হচ্ছে।

ফেসবুকের হেড অব নিউজ প্রোডাক্ট অ্যালেক্স হার্দিম্যান একটি ব্লগে জানিয়েছেন, ‘গবেষণায় আমরা জেনেছি, সময় যত গড়াচ্ছে এই ট্রেন্ডিং নিউজটিকে অপ্রয়োজনীয় মনে করছেন অধিকাংশ ব্যবহারকারী। আগামী সপ্তাহ থেকে তাই এটি সরিয়ে নেওয়া হবে। এমনকি থার্ড পার্টি এপিআইগুলোতেও এটি মিলবে না।’

এই ট্রেন্ডিং নিউজ নিয়ে দুবছর আগেই বিতর্কে জড়িয়েছিল ফেসবুক। এর অ্যালগরিদমে বিভিন্ন খবর নির্বাচন নিয়েই তৈরি হয় বিতর্ক। অ্যালগরিদম নিখুঁতভাবে সংবাদ বাছাই করতে পারে না বলে প্রায়ই ভুয়া খবর ট্রেন্ডিং শুরু হয় এবং তা দ্রুত ছড়িয়েও পড়ে। এরপর এই নিয়ে জবাবদিহি করতে হয় ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গকেও।

তবে এই ট্রেন্ডিং নিউজের পরিবর্তে নতুন কি ফিচার আনবে ফেসবুক? জানা গেছে, তারা ‘ব্রেকিং নিউজ লেবেল’, ‘টুডে ইন’ ও ‘ফেসবুক ওয়াচ’ নামে তিনটি নতুন ফিচার আনবে। এর মধ্যে নিউজ ভিডিওর জন্য ‘ফেসবুক ওয়াচ’কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে ইউটিউবের মতোই ভিডিও হাব তৈরির পরিকল্পনা রয়েছে ফেসবুকের।

এছাড়া লাইভ ভিডিও, কিংবা আলোচনার ভিডিও অথবা খবরের ভিডিও পোস্ট করা যাবে। এর পাশাপাশি কোনো নিউজ পোস্টে ব্রেকিং নিউজের লেবেলও লাগানো যাবে।
অপরদিকে, ‘টুডে ইন’ নামে ফেসবুকে একটি নির্দিষ্ট সেকশন থাকবে। ওই সেকশনে স্থানীয় সংবাদ প্রকাশকেরা তাদের শহরের বিভিন্ন মানুষকে তথ্য ও খবরের সঙ্গে যুক্ত করতে পারবেন। পাশাপাশি স্থানীয় সংবাদও পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের