রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুখী হতেই স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিলেন স্বামী

news-image

অনলাইন ডেস্ক: শুধু স্ত্রী নয়, নিজেও সুখে থাকবেন- এমন ভেবেই স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরের চাকেরি জেলার সনিগ্বোয়ান গ্রামে। ওই গ্রামের সুজিত এলিয়াস গোলু নামের এক ব্যক্তি গত বুধবার তার স্ত্রী শান্তির সঙ্গে প্রেমিক রবির বিয়ে দেন।

ভারতের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি শ্যামনগর গ্রামের শান্তিকে বিয়ে করেছিলেন সুজিত। কিন্তু দু’সপ্তাহ শ্বশুরবাড়িতে থাকার পরে শান্তি বাপের বাড়ি ফিরে যায়। তার পরে অনেকদিন পর্যন্ত শান্তির কোনো খোঁজ না পাওয়ায় সুজিত স্ত্রীকে বাড়ি না ফেরার কারণ জিজ্ঞেস করেন।

স্ত্রী প্রথমে সোজাসুজি কোনো উত্তর দিতে না চাইলেও পরে কান্নায় ভেঙে পড়েন এবং জানান সুজিতের সঙ্গে বিয়েতে একেবারেই রাজি ছিলেন না তিনি। বাড়ির লোক জোর করে সুজিতের সঙ্গে তার বিয়ে দিয়েছে।
শান্তি আরও জানান, লখনৌর গোসাইনগঞ্জ গ্রামের রবির সঙ্গে অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ তিনি। কিন্তু জোর করে সুজিতের সঙ্গে বিয়ে হওয়ায় তার কিছুই করার ছিল না।

এ ঘটনায় সুজিত স্বাভাবিকভাবেই খুব বিচলিত হয়ে পড়েন। এর পরে তিনি শান্তির প্রেমিক রবির সঙ্গে দেখা করেন এবং রবির মুখ থেকেও একই কথা শুনে সিদ্ধান্ত নেন শেষ পর্যন্ত রবি আর শান্তির বিয়ে দিতে পারলেই তিনি নিজেও সুখে থাকবেন।

একটি জাতীয় সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা যায়, সম্পূর্ণ ঘটনাটি সুজিত চাকেরি থানার পুলিশকে জানান। এর পর গত বুধবার চাকেরি জেলার সনিগ্বোয়ানের একটি হনুমান মন্দিরে শান্তি-রবির বিয়ে দেন সুজিত। এই বিরল ঘটনার সাক্ষী ছিলেন বহু মানুষ।

এদিকে সুজিতের এ সিদ্ধান্তে খুশি হয়ে তাকে সবাই আশীর্বাদ করেন। চাকেরি থানার পুলিশ জানান, ‘সুজিতের এই সিদ্ধান্ত ভীষণ উদার ও মিষ্টি। মানুষ ওকে মনে রাখবে।’

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ