,

রায়গঞ্জে ট্রাক-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখী সংঘর্ষে উভয় গাড়ি খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর জিআর ব্রিজের কাছে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

নিহতরা হলেন- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার রাশিদুল (২৪), রহমান (৩২) ও আলামিন (২০)।

আহতরা হলেন-সারিয়াকান্দি উপজেলার বরইকান্দি গ্রামের মোসলেম আলীর ছেলে সাগর আলী (৩০), একই উপজেলার বড় কুতুবপুর গ্রামের মিন্টুর ছেলে মিনহাজ (২২) ও আব্দুল গফুরের ছেলে মো. সোহেল (২০)। তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী ও রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী টিনবোঝাই একটি ট্রাক দাদপুর ব্রিজ এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে দু’টি যানবাহনই উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা টিনের বান্ডলসহ তিন যাত্রী খাদের পানিতে পড়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত অবস্থায় তাদের উদ্ধার করে। এতে আহত হন আরো তিনজন। তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের