,

আবারও জোড়া লাগছে জাস্টিন-সেলিনার সম্পর্ক!

news-image

বিনোদন ডেস্ক: অল্প বয়সে বিশ্বখ্যাতি প্রাপ্তদের মধ্যে জাস্টিন বিবার অন্যতম। এই অল্প বয়সেই জাস্টিন বিবার অগনিত মেয়ের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ আবার তার মতই বিশ্বখ্যাত তারকা। সেলিনা গোমেজ এর নামটা এসে যায় সামনে। জাস্টিন বিবার ও সেলিনা গোমেজের প্রেম বিষয়ে সবার জানা। অনেক দিন প্রেমের সুতো গাঁথা ছিলেন তারা। তাদের সেই সম্পর্কের সুতো ছিঁড়ে গেছে অনেক দিন আগেই।

তাদের ভক্তদের জন্য সুখবর হল আবারও জোড়া লাগতে যাচ্ছে তাদের সম্পর্ক। অনেক দিন আলাদা থাকলেও তারা একে অপরকে মিস করেন। জাস্টিন বিবারের ঘনিষ্ট এক সূত্র হলিউড লাইফকে বলেন,‘ জাস্টিন ও সেলিনা যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন ঠিকই কিন্তু জাস্টিন এখনও সেলিনার ইনস্ট্রাগ্রাম এ নজর রাখছেন। সেলিনা সম্প্রতি ‘ব্যাক টু ইউ’ শিরোনামে একটি গান পোস্ট করছেন। গানের কিছু কথা থেকে বুঝতে পারা যায় যে সেও জাস্টিনকে নিয়ে ভাবছে।’

কেন তার মনে হচ্ছে যে সেলিনা এখনও জাস্টিন বিবারকে নিয়ে ভাবছেন? এই প্রশ্নের জবাবে ওই ব্যক্তি বলেন, ‘‘গত ৩১ মে, কিছু লেখাসহ একটি ছবি পোস্ট করেন। তাতে লেখা ছিলো, ‘আই নো আই উড ব্যাক টু ইউ’ । অপর একটি পোস্টে লেখা ছিলো ‘আই ওয়ানা হোল্ড ইউ, হোয়েন আই এ্যাম নট সাপোসড্ টু । সেলিনার পক্ষ থেকে জাসথিনের জন্য এটা একটি বার্তা নয় কি!’’

তবে এখনও বিষয়টা ধোঁয়াশাই রয়ে গেছে। কেননা,সেলিনার গানের সম্পূর্ণ ভিডিও প্রকাশ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না যে সেলিনার হৃদয়ে জাস্টিন বিবারের জন্য অনুভূতির জন্ম হচ্ছে কিনা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের