,

চার ঘন্টায় ১৫ হাজার বজ্রপাত!

news-image

অনলাইন ডেস্ক: বিশ্বের জলবায়ুতে কি চরম বদল আসছে? বিশ্বব্যাপী একের পর অস্বাভাবিক প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে চলেছে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের ওমানে ভয়াবহ সাইক্লোনে একদিনেই তিন বছরের সমান বৃষ্টিপাত হয়েছে। এবার ব্রিটেনের কয়েকটি অংশজুড়ে মাত্র চার ঘন্টায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।

বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ঘন ঘন বজ্রপাতে রাতের আকাশ বার বার আলোকিত হয়ে উঠছে। গভীর রাতে ওই অঞ্চলে চার ঘন্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা হয়েছে। উত্তর দিকে বয়ে চলা এই বজ্রঝড় রবিবার সারাদিন ধরে দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস্ এবং ওয়েলস পর্যন্ত বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস জানিয়ে ব্রিটেনের আবহাওয়া দফতর একটি ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।

সোমবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টির এই সতর্কতা ওয়েলস, দক্ষিণ ইংল্যান্ড ও ইংল্যান্ডের কেন্দ্রীয় অংশের জন্য বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত ধেয়ে আসা বন্যায় অল্প সময়ের মধ্যেই বাড়িঘর ও ব্যবসা সংস্থা ডুবে যেতে পারে। বন্যার জলের গভীরতা বেশি হতে পারে জানিয়ে কিছু ভবন বজ্রপাতে, শিলায় অথবা তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শনিবার অপেক্ষাকৃত উষ্ণ একটি দিন যাওয়ার পর রাতে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের