,

সেই ফিলিস্তিনি নার্সের জানাজায় হাজারো মানুষের ঢল

news-image

আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন ফিলিস্তিনি নার্স রাজন আল নাজ্জার। গতকাল শনিবার তার জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল।

আল নাজ্জারের মৃতদেহ ফিলিস্তিনি পতাকায় মোড়ানো ছিল। তার মরদেহ বয়ে নিয়ে যাওয়ার সময় হাজার হাজার মানুষ যোগ দেন।
যেসব আহত বিক্ষোভকারী নাজ্জারের চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন, তারাও এতে উপস্থিত ছিলেন।

ফিলিস্তিনিরা নাজ্জারের এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দেন। জানাজায় নাজ্জারের রক্তমাখা পোশাক হাতে নিয়ে হাজির হন তার শোকগ্রস্ত বাবা।

আল নাজ্জারের মরদেহ দাফনের আগে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেসময় এক ফিলিস্তিনি বলেন, আমাদের প্রাণ ও রক্তের বিনিময়ে তোমার শাহাদতের মর্যাদা রক্ষা করব।

স্থানীয়রা বলেন, এ অঞ্চলে রাজন খুবই পরিচিত একটা মুখ ছিল। ফিলিস্তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেবদূত হিসেবে আঁকা তার ছবি ছড়িয়ে পড়েছে। সূত্র: দ্য ইনডিপেন্ডেন্ট

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের