,

বাংলাদেশের নাম উজ্জ্বল করে যাচ্ছেন শ্রমিকেরা নামমাত্র পারিশ্রমিক বিশ্বকাপের জার্সি বানাচ্ছেন

news-image

স্পোর্টস ডেস্ক: দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপের একবিংশতম আসর। সারা বিশ্ব জুড়ে চলছে বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনার বড় ১টি অংশ জুড়ে থাকে নিজ নিজ পছন্দের দেশের জার্সি সংগ্রহ করা এবং তা পরে খেলা দেখা। বাংলাদেশের জন্য গর্বের একটি বিষয় এই বিশ্বকাপের জার্সি।

কেননা ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ ফুটবল দল অংশ নিতে না পারলেও, বিশ্বকাপের জার্সিতে ঠিকই লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর সিংহভাগ জার্সিই বাংলাদেশ থেকে বানিয়ে নেয় দেশগুলোর জার্সি স্পন্সররা।
এবার ইংলিশ সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে এসব জার্সি স্পন্সরদের করা নির্মম অমানবিকতার কথা। ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফের মতে বাংলাদেশ থেকে নামমাত্র পারিশ্রমিকে ইংল্যান্ডের জার্সি বানিয়ে নিচ্ছে জনপ্রিয় খেলাধুলার সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নাইকি’।
ইংলিশ ফুটবল দলের জার্সি স্পন্সর হিসেবে তাদের বিশ্বকাপ জার্সি যোগান দেয়ার দায়িত্বে রয়েছে নাইকি। নাইকি এসব জার্সি বানিয়ে নেয় বাংলাদেশের সাভার অঞ্চলের গার্মেন্টস কারখানা থেকে। পরে জাতীয় দলকে তাদের চাহিদামতো জার্সি সরবরাহ করে বাকি জার্সিগুলো প্রতিটি ১৬০ ইউরো মূল্যে বাজারে বিক্রি করে নাইকি।

কিন্তু সেই তুলনায় বাংলাদেশি শ্রমিকদের প্রতি ঘণ্টায় মাত্র ২১ পেন্স করে পারিশ্রমিক দেয়ার কথা উল্লেখ করা হয় ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে। পুরো মাসের পারিশ্রমিক হিসেব করলে দাড়ায় মাত্র ৪৭ ইউরো। অথচ একটি জার্সিই বিক্রি করা হয় ১৬০ ইউরো মূল্যে।
নাইকির এই কাজ প্রকাশ করে নিজেদের প্রতিবেদনে ডেইলি টেলিগ্রাফ লিখে, ‘নাইকির বিশাল লাভ করার সহজ উপায় হচ্ছে নামমাত্র মূল্যে জার্সি বানিয়ে সেগুলো চড়া মূল্যে বাজারে বিক্রি করা। এসব জার্সি বানানো শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে তাদের মৌলিক চাহিদাই পূরণ করা সম্ভব হয় না। পরিবার-পরিজন নিয়ে স্বচ্ছল জীবনযাপন তো অনেক দূরের ব্যাপার।’
অবশ্য বাংলাদেশি শ্রমিকদের এতো অল্প পারিশ্রমিকের পেছনে গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের দায়ও কম নয়। তবু এই নামমাত্র পারিশ্রমিকে কাজ করেই বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে যান এসব শ্রমিকেরা। নাইকির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানসহ বাংলাদেশি গার্মেন্টস মালিকদের কাছে নিজেদের পরিশ্রমের আরও বেশি পারিশ্রমিক দাবি করতেই পারেন বাংলাদেশি শ্রমিকেরা। জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর