,

ঢাকার দৈনন্দিন দুর্ভোগ, টিকে থাকতে নিম্নমধ্যবিত্ত মানুষের কৌশল!

news-image

বাংলাদেশের রাজধানী ঢাকায় যেন ভোগান্তির অন্ত নেই। এই শহরের বাসিন্দাদের রোজ কত দুর্ভোগ পোহাতে হয়, প্রতিদিনই তার নানান চিত্র ফুটে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকদিন আগে ঢাকা ৩ ঘণ্টায় ৮১ মিটার বৃষ্টি হয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো তাতে ঢাকাকে মহা সমুদ্র বলে আখ্যা দিয়েছেন অনেকেই।

এদিকে মানুষ কিভাবে এর মধ্যেও টিকে থাকছে বা এখানে টিকে থাকতে বিষেশত নিম্নমধ্যবিত্ত মানুষের কৌশল বা কিভাবে তারা সংগ্রাম করে সেসব নিয়ে বিবিসি বাংলা কথা বলেছেন একজন গাড়ি চালকের সাথে। তার নাম মোহাম্মদ টিপু হোসেন। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাতে গাড়ি চালিয়ে আসছেন।

বিবিসি বাংলা ও গাড়ি চালক টিপু হোসেনের কথোপকথনের সংক্ষিপ্ত বর্ণনা আমাদের সময় ডট কমে তুলে ধরা হলো।

ঢাকাতে বৃষ্টি হলেই রাস্তাতে প্রচুর পানি জমে পাশাপাশি সারাবছর জুড়েই রাস্তায় খোঁড়াখুঁড়ি চলতেই থাকে এ বিষয়ে গাড়ি চালক হিসেব নিত্যদিনের অভিজ্ঞতা জানতে চাওয়া হলে টিপু হোসেন বলেন, ‘আমি একজন গাড়ি চালক হিসাবে বলতে চাই আমি ঢাকার যে এলাকাতে থাকি সেটি খুব নিচু এলাকা। বৃষ্টি হলে সেখানে প্রচুর পানি জমে যায়। যারফলে আধা ঘণ্টার রাস্তা আড়াই ঘণ্টা থেকে তিন ঘণ্টা ধরে ঘুরে অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এই ঘুরে যাওয়ার কারণে আমার সময় অনেক অপচয় হয়। পাশাপাশি গাড়ির জ্বালানির খরচটা বেড়ে যায়। অন্যদিকে রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে বৃষ্টি হলে পুরো রাস্তায় পানি উঠে যায়। যারফলে আবর্জনা ভেসে এসে দুর্গন্ধ সৃষ্টি হয়। এতে করে আমার দৈনন্দিন চলাচলে খুব অসুবিধা হয়।’

রাস্তার বিষয়ের বাইরেও ঢাকার নানান এলাকার বাসাবাড়িতে দেখা যায় পানি ও গ্যাস থাকে না। যার ফলে মানুষের দুর্ভোগটা আরও বেড়ে যায়। এই দুর্ভোগ কিভাবে মেকাবিলা করেন টিপু হোসেন জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমাদের এলাকাতে বিষেশ করে দুপুরের পর থেকে একেবারে গ্যাস থাকে না। এই সমস্যাগুলো আগে ছিলো না কিন্তু এখন রমজান মাস থেকেই বেশি সমস্যা দেখা দিচ্ছে । আর যদি একেবারেই গ্যাস না থাকে তাহলে আমরা কেরোসিন তেল বা লাকড়ি দিয়ে চুলায় রান্না করতে হয়। এভাবে কষ্ট করেই আমাদের চলতে হয়।’

বিদ্যমান সমস্যার কারণে টিপু হোসেনের এই শহরে টিকে থাকা বড্ড মুশকিল হয়ে গিয়েছে কিনা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিন রাস্তাঘাট থেকে শুরু করে বাসাতেও পানি ও গ্যাস সমস্যায় মনে হয় টিকে থাকা আসলেই অনেক মুশকিল।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর