,

সৌদি আরবে রাজকীয় ডিক্রি জারি: মন্ত্রিসভায় ব্যাপক রদবদল

news-image

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নতুন রাজকীয় ডিক্রি জারি করেছেন। শনিবার ঘোষিত রাজকীয় ফরমানে মন্ত্রিসভায় ব্যাপক রদবদলসহ বেশ কয়েকটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্মমন্ত্রী নিয়োগ, পৃথক সংস্কৃতি মন্ত্রণালয় গঠন ও একাধিক প্রতিমন্ত্রী পদে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও রাজকীয় এলাকার পরিচালনা ও ব্যবস্থাপনায় মুহাম্মদ বিন সালমানের নেতৃত্ব বিশেষ কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়। খবর: আল আরাবিয়া

রাজকীয় ডিক্রিতে মন্ত্রিসভা থেকে শ্রম ও সমাজ কল্যাণমন্ত্রী ড. আলী ইবনে নাসের আল গাফিজকে তার পদ থেকে সরানোর পর আহমদ ইবনে সুলাইমান ইবনে আব্দুল আজিজ আর রাজেহিকে শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার নির্দেশ দেন। পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার সাদ ইবনে আব্দুল আজিজ আল খলবকেও তার পদ থেকে সরিয়ে তার জায়গায় ইঞ্জিনিয়ার বদর বিন আব্দুল্লাহ ইবনে মাহান্না আদ দালামিকে এ দায়িত্ব দেওয়া হয়। এছাড়া তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়কে দুটি পৃথক পৃথক প্রশাসন ঘোষণা দিয়ে নতুন সংস্কৃতি মন্ত্রণালয় করার নির্দেশ দেন। যুবরাজ বদরুল ফরহান এ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। সেই সঙ্গে শাইখ আব্দুল লতিফ আল আশ শাইখকে ধর্মমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে রাজকীয় ডিক্রির আওতায় পবিত্র মক্কা মোকাররমা ও পবিত্র স্থানসমূহের পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য রাজকীয় অথরিটি গঠনেরও নির্দেশ দেন। বাদশাহ সালমান নিজেই এ কমিটির নেতৃত্ব দিবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের