,

মালয়েশিয়ায় ফের ধরপাকড়, বাংলাদেশিসহ আটক ১৭০

news-image

বিশাল ব্যবধানে জয়লাভ করে মালয়েশিয়ার রাষ্ট্রক্ষমতায় এসেছেন ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর নতুন করে আবারও দেশটিতে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের ধরপাকড়। শুক্রবার (১ জুন) একদিনেই বাংলাদেশিসহ ১৭০ জনকে আটক করা হয়েছে।

দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানে মোট ৩০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই শেষে তাদেরকে আটক করা হয়। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি (এ প্রতিবেদন লেখা পর্যন্ত)।

অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তফার আলীর নেতত্বে পরিচালিত অভিযানে নব গঠিত মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন ৷ এটিই কোনো অবৈধ অভিবাসী বিরোধী অভিযান যেখানে প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
Maloasia
অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ করেছে, যেমন- বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।’

দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের