,

সালাহবিহীন মিসরের সাথেও পারল না হামেশের কলম্বিয়া

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে শক্তিশালী কলম্বিয়াকে রুখে দিয়েছে দীর্ঘ ২৮ বছর বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা মিসর। ইনজুরির কারণে মিসরের সবচেয়ে বড় তারকা মোহামেদ সালাহ এই ম্যাচে খেলতে পারেননি। তবুও ম্যাচটি জিততে পারেনি হামেশ রদ্রিগেজ-রাদামেল ফ্যালকাওদের নিয়ে গড়া কলম্বিয়া।

ইতালির স্তাদিও অ্যাতলেটি আজ্জুরি ডি’ইতালিয়া স্টেডিয়ামে ম্যাচের সিংহভাগ সময়েই আধিপত্য বিস্তার করে খেলেছে কলম্বিয়া। কিন্তু কাজের কাজ গোল একবারও করতে পারেনি তারা। অন্যদিকে সালাহবিহীন মিসরও ছিল ছন্নছাড়া। ফলে গোলশূন্য ড্র’তে শেষ হয় ম্যাচটি।

ম্যাচের ২য় মিনিটেই দুই তারকা রদ্রিগেজ-ফ্যালকাওয়ের নৈপুণ্যে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। তবে রদ্রিগেজের পাসে ফ্যালকাওয়ের করা শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট এ যাত্রায় বেঁচে যায় মিসর। এমনভাবে সারা ম্যাচ জুড়েই মিসরের রক্ষণভাগে হানা দিতে থাকে কলম্বিয়া। কিন্তু কয়েকবার গোলের সহজ সুযোগ হাতছাড়া করায় ম্যাচ জেতা হয়নি তাদের।

ফলে বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলোয় অপরাজিতই থেকে যায় মিসর। এর আগে কুয়েতের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল তারা। আগামী ৭ জুন শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে মিসর। অন্যদিকে বিশ্বকাপের আগে আর কোন প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন রদ্রিগেজ-ফ্যালকাওরা। ১৯ জুন জাপানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের