,

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে যুক্ত হলো ৪ দেশ

news-image

স্পোর্টস ডেস্ক: টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ওয়ানডে র‌্যাংকিংয়ে এতদিন ছিল মোট ১২টি দল। কিন্তু গতকাল থেকে সেই তালিকা আরো লম্বা হয়েছে। টেস্ট খেলুড়ে ১২ দেশের সঙ্গে ওয়ানডে র‌্যাংকিংয়ে যুক্ত হয়েছে আরো চারটি দল। তারা হল নেপাল, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও সংযুক্ত আরব আমিরাত।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিসি জানিয়েছে এ তথ্য। জুনের ১ তারিখ থেকে নতুন র‌্যাংকিং কার্যকর হবে।এখন থেকে নতুন দেশগুলো পরস্পর পরস্পরের বিপক্ষে কিংবা অন্য দেশগুলোর বিপক্ষে যে সব ম্যাচ খেলবে সেগুলোর রেটিং পয়েন্ট এবং পারফরম্যান্স মূল্যায়ন হয়ে র‌্যাংকিংয়ে যোগ হবে।গত বছর আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে ওয়ানডে স্ট্যাটাসের মর্যাদা পায় নেদারল্যান্ডস। অন্যদিকে ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সের ভিত্তিতে স্কটল্যান্ড, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতকেও আনা হয়েছে র‌্যাঙ্কিংয়ের আওতায়।

২৮ পয়েন্ট নিয়ে নিয়ে স্কটল্যান্ড অবস্থান নিয়েছে র‌্যাংকিংয়ের ১৩তম স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে সংযুক্ত আরব আমিরাত রয়েছে ১৪তম স্থানে। নেপাল ও নেদারল্যান্ডস এখনো কোনো রেটিং পয়েন্ট অর্জন করতে না পারায় তাদের ট্যালিতে যুক্ত করা হয়নি। তারা আর মোট চারটি ম্যাচ খেললেই ট্যালিতে যুক্ত হয়ে যাবে।এখন থেকে এই দল চারটি যে ম্যাচগুলো খেলবে তার ভিত্তিতে তাদের রেটিং পয়েন্ট ও র‌্যাংকিংয়ে উন্নতি কিংবা অবনতি ঘটবে।আইসিসি ওয়ানডে র‌্যাংকিং (১ জুন থেকে কার্যকর)

র‌্যাংকিং দল পয়েন্ট
০১ ইংল্যান্ড ১২৫
০২ ভারত ১২২
০৩ দক্ষিণ আফ্রিকা ১১৩
০৪ নিউজিল্যান্ড ১১২
০৫ অস্ট্রেলিয়া ১০৪
০৬ পাকিস্তান ১০২
০৭ বাংলাদেশ ৯৩
০৮ শ্রীলঙ্কা ৭৭
০৯ ওয়েস্ট ইন্ডিজ ৬৯
১০ আফগানিস্তান ৬৩
১১ জিম্বাবুয়ে ৫৫
১২ আয়ারল্যান্ড ৩৮
১৩ স্কটল্যান্ড ২৮
১৪ আরব আমিরাত ১৮

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের