,

‘গসিপ’ বন্ধে উগান্ডায় ফেসবুক-টুইটারের ওপর কর!

news-image

অনলাইন ডেস্ক: মানুষজনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপর কর বসাতে একটি আইন পাস করেছে উগান্ডার পার্লামেন্ট। এর ফলে আফ্রিকার এই দেশের মানুষদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার ও টুইটার ব্যবহারে প্রতিদিন গুনতে হবে ২০০ শিলিং। যা মার্কিন টাকার হিসেবে পাঁচ পয়সা। খবর বিবিসি, সি নেটের।

সোশ্যাল মিডিয়া মানুষজনকে খোশগল্পের প্রতি উৎসাহ যোগাচ্ছে এমন যুক্তি দেখিয়ে এই আইনের সমর্থন ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ইয়োউয়েরি মুসেভেনি।

আগামী ১ জুলাই থেকে দেশটিতে নতুন এই আইন কার্যকর হবে। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

নতুন আবগারি শুল্ক (সংশোধিত) বিলে আরও অন্যান্য সার্ভিসের ওপর করারোপের কথা বলা হয়েছে। যেমন মোবাইলে অর্থ লেনদেনের মোট মূল্যের ওপর শতকরা ১ ভাগ করারোপের কথা বলা হয়েছে নতুন এই আইনে। এমনিতেই খুব একটা ব্যাংকিং সেবা ব্যবহার করেন না উগান্ডার মানুষজন। তাই সুশীল সমাজের অভিযোগ যে নতুন আইনের কারণে ক্ষতির মুখে পড়বে উগান্ডার গরিবরা।

এদিকে উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি গেলো মার্চ থেকেই এই আইনের ব্যাপারে দেশটির অর্থমন্ত্রীকে চাপ দিয়ে যাচ্ছেন। এমনকি তিনি অর্থমন্ত্রী মাতিয়া কাসাইজাকে এ বিষয়ে চিঠিও লিখেন। প্রেসিডেন্ট তার চিঠিতে লিখেন, সোশ্যাল মিডিয়া থেকে যে রাজস্ব পাওয়া যাবে তা ‘ওলুগামবো বা গসিপিংয়ের পরিণতির সঙ্গে খাপ খাওয়াতে’ দেশকে সহায়তা করবে।

যদিও উগান্ডার অর্থ প্রতিমন্ত্রী ডেভিড বাহাতি পার্লামেন্টে বলেছেন, ক্রমবর্ধমান জাতীয় ঋণ পরিশোধে কর বৃদ্ধি প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর