,

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

news-image

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন নামে আরো এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে। সে ১২টি মাদক মামলার আসামি।

‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়।

‘বন্দুকযুদ্ধের’ বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি আবু ফয়সাল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার উজিরপুর কড়ুইবন রাস্তার মাথায় মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালাতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদ্দাম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে ওসি ফয়সাল বলেন, তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের