,

‘ল্যাপটপ না চালাতে পারলে মন্ত্রীদের পদচ্যুত করা হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাগজের কোনো ব্যবহার থাকবে না। তাই এ সময়ের মধ্যে কোনো মন্ত্রী ল্যাপটপ ব্যবহার করতে না পারলে পদচ্যুত করা হবে।

কাঠমান্ডুপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, গত বুধবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ন্যাশনাল টিচার্স অর্গানাইজেশনের এক সভায় কেপি শর্মা ওলি এসব কথা বলেন। তিনি বলেন, ‘মন্ত্রীসভার কোনো সদস্য যদি ল্যাপটপ ব্যবহারে সক্ষম না হন তাহলে তাকে পদচ্যুত পর্যন্ত করা হবে। এমনকি পদচ্যুত মন্ত্রীকে একটি ল্যাপটপ দেওয়া হবে যাতে আগামী মেয়াদের আগে তারা ল্যাপটপ শিখে ফেলতে পারেন।’

কেপি শর্মা বলেন, ‘আমি ইতিমধ্যেই মন্ত্রীসভার বৈঠকে কার্যালয়ে কাগজ ব্যবহারে নিষিদ্ধের বিষয়টি জানিয়েছি। এরপর থেকে যেকোনো ধরনের বৈঠকে প্রোগ্রাম ও এজেন্ডা নিয়ে আলোচনা করতে ল্যাপটপের ব্যবহার করা হবে।
নেপালি প্রধানমন্ত্রী আরও বলেন,‘ আগামী ছয় মাসের মধ্যে ল্যাপটপের ব্যবহার শিখতে মন্ত্রীরা তাদের সহকারীদের কাছ থেকে সাহায্য নিতে পারেন।’ সরকার সময়ের সঙ্গে সঙ্গে দেশে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতেই এ পদক্ষেপ নিয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর