,

এক সপ্তাহ মধু ও রসুন খান, দেখুন রোগমুক্তির জাদু!

news-image

স্বাস্থ্য ডেস্ক: রসুন মসলা হিসেবে সবাই রান্নাঘরে ব্যবহার করেন। বাঙালিরা রসুন ছাড়া মাছ-মাংস রান্নার কথা ভাবতেই পারেন না। এ ছাড়া বহুকাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। রসুনে বিভিন্ন অসুখ নিরাময়ের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে।

প্রাচীন চীন ও জাপানে রসুনকে উচ্চরক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হতো। ভারতে হৃদরোগ ও গাঁটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে।

আবার বিভিন্ন দেশে রোগ নিরাময়কারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। বিশ শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সঙ্গে তুলনা করা হয়। তবে রসুন ও মধু যখন একসঙ্গে মেশানো হয়, তখন এর গুণ বেড়ে যায় আরও বেশি।

রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের সংক্রমণ, ঠাণ্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শুধু এক সপ্তাহ রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন রোগব্যাধি থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়। সূত্র বোল্ড স্কাই।

আসুন তা হলে জেনে নেয়া যাক মধু ও রসুনের ওই মিশ্রণটি তৈরির প্রস্তুত প্রণালি-

উপাদান : একটি মাঝারি আকৃতির বয়াম, মধু, তিন থেকে চারটি রসুন।

প্রণালি : প্রথমে বয়ামের মধ্যে রসুনের (খোসা ছাড়ানো) কোয়াগুলো নিন। এর পর এর মধ্যে মধু ঢালুন। বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন।

প্রতিদিন খালি পেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান। এর পর দেখুন রোগমুক্তির জাদু।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের