,

ঈদে আমদানিকৃত সিনেমা প্রদর্শন নিষিদ্ধ: আপিল বিভাগ

বিনোদেন ডেস্ক : যৌথ প্রযোজনা ছাড়া কোনো ধরণের আমদানি করা সিনেমা ঈদসহ যেকোনো উৎসবে হলে প্রদর্শন করা যাবে না বলে আদেশ জারি করেছে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। বুধবার (৩০ মে) বেলা সোয়া ১০টায় আদালত এ আদেশ দেয়।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বিভিন্ন উৎসবে সরগরমভাবে দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা। এছাড়াও আমদানি ছবিও একইভাবে মুক্তির পরিকল্পনা চলছে। উৎসবে যৌথ প্রযোজনা ও বিদেশি ছবি যাতে মুক্তি দেয়া না হয় এ নিয়ে অনেকদিন ধরেই সরব চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন।

আর কোনো উৎসবে, যেমন ঈদ, পয়লা বৈশাখসহ দেশের বিভিন্ন উৎসবে এ দেশের প্রেক্ষাগৃহে যৌথ প্রযোজনা কিংবা আমদানি করা কোনো ছবি মুক্তি দেয়া যাবে না। এ-সংক্রান্ত এক রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ ও এ কে এম জহিরুল হক গত (১০ মে) বৃহস্পতিবার এ আদেশ দেন।

এর আগে বাংলাদেশের উৎসবের দিনে কেনো যৌথ প্রযোজনা ও আমদানি করা দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি অবৈধ হবে না। আদালত এ সংক্রান্ত একটি রুল জারি করে তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান, তথ্য মন্ত্রণালয়ের উপসচিবকে চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের