,

মেক্সিকোকেই দেয়াল নির্মাণব্যয় বহন করতে হবে: ট্রাম্প

news-image

অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে মেক্সিকো কিছুই করছে না বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত, মেক্সিকোকে দেয়াল নির্মাণব্যয় দিতে বাধ্য করার প্রতিশ্রুতিও মনে করিয়ে দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের টেনিসি রাজ্যের নাশভিলে মঙ্গলবার সমর্থকদের এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘মেক্সিকোকেই দেয়াল নির্মাণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘তারা হন্ডুরাসসহ অন্যান্য দেশ থেকে লোকজনের মেক্সিকোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে কোনও কিছুই করছে না। তারা আমাদের কোনও সাহায্যই করছে না।’

প্রসঙ্গত, মক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করাটা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। তার পরিপ্রেক্ষিতেই ট্রাম্প বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষরও করেন। এতে বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব দেন তিনি। তবে, বাজেট বরাদ্দ নিয়ে জটিলতার কারণে উদ্যোগটি পিছিয়ে যায়।

এদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পিনা নিয়েটো এক টুইট বার্তায় ট্রাম্পকে সম্বোধন করে বলেন, ‘না, মেক্সিকো কখনই দেয়ালের জন্য অর্থ দেবে না। এখন না এবং কোনদিনও না। -বিনীত মেক্সিকোবাসী।’ রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের