,

‘সাঞ্জু’র নতুন চমক আনুশকা!

news-image

বিনোদন ডেস্ক: সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ‘সাঞ্জু’ নিয়ে কতটুকু আলোচনা চলছে তা আর নতুন করে কিছু বলার নেই। টিজারে রণবীর কাপুরকে দেখে অনেকেই প্রথমে সঞ্জয় দত্তকে মনে করেন। আর ছবিটির খবর না জেনে এই টিজার দেখে রণবীর কাপুরকে চেনা অনেকট কঠিন। এখানেই প্রশংসিত রণবীর কাপুর। আজ রিলিজ পাবে ছবিটির ট্রেলার। নতুন এক চমক দেখার অপেক্ষায় সবাই।

আর তার সাথে আরো এক চমক হলো আনুশকা শর্মা। ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আনুশকাকে। তবে এখন পর্যন্ত এ নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ছবির পরিচালক রাজ কুমার হিরানি টুইট করেন, ‘আনুশকা এখানে চমক হিসেবে আসবে। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।’

এরইমধ্যে ছবির একটি পোস্টার প্রকাশ হয়েছে। যেখানে রণবীরের সাথে দেখা গেছে আনুশকাকে। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর শুরু হয় আনুশকার ভক্তদের প্রশংসা।

আনুশকা বলেন, ‘ছবিটিতে বিশেষ এক চরিত্রে দেখা যাবে আমাকে। রণবীরকে দেখে আমি মুগ্ধ। আশা করি দারুণ একটি কাজ হতে যাচ্ছে।’

রণবীর কাপুর বলেন, ‘ট্রেলার রিলিজের পর থেকে দর্শকদের ছবিটি দেখার আগ্রহ আরো বেড়ে যাবে। আনুশকার সাথে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের