,

সশস্ত্র বাহিনীর ইফতারে প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : সশস্ত্র বাহিনীর ইফতার মহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৯মে) ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এ ইফতার মহফিল অনুষ্ঠতি হয়। এসময় প্রধানমন্ত্রী বিভিন্ন টেবিলে ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য ও ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। খবর বাসসের
ইফতারের আগে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণে শান্তি, প্রগতি এবং সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও অগ্রগতিতে দোয়া কামনা করা হয়।
মোনাজাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত তার পরিবারের সদস্য, মুক্তিযুদ্ধে শহীদ ও শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার শান্তি কামনা করা হয়।

ইফতারে স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান এবং ডিপ্লমেটিক কোরের ডীন জর্জ কোচারি উপস্থিত ছিলেন।

এছাড়া, অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর সাবেক প্রধানগণ, কূটনীতিকসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাগণ ইফতারে উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী সেনা মালঞ্চে পৌঁছালে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং তিন বাহিনীর প্রধানগণ তাকে অভ্যর্থনা জানান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর