,

মেয়াদহীন উপাদানে বেকারি পণ্য, জিলাপিতে কাপড়ের রং

news-image

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর ‘হান্ডি রেস্তোঁরা’র ফ্রিজে মজুদ ছিল দুই সপ্তাহ আগে রান্না করা খাবার। সেখানে পাওয়া গেছে বেকারি পণ্য তৈরির বেশ কিছু উপকরণ যার মেয়াদ শেষ হয়ে গেছে এক বছর আগেই।

একই এলাকায় সালাম ক্যাটারিং নামে আরও একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে খাবারে কাপড়ে দেয়ার রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১ ও বিএসটিআই যৌথভাবে বনানীর ১০ নম্বর সড়কে প্রসিদ্ধ দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই চিত্র দেখতে পায়। পরে হান্ডিতে চার লাখ এবং সালামকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। সালামে একজনকে দেয়া হয় কারাদণ্ডও।

হান্ডিতে অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিষ্ঠানটির বাইরের চেহারায় আভিজাত্যে থাকলেও আড়ালে ছিল অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ।’

‘বিশেষ করে কিচেনের অবস্থা খুবই নাজুক। ফ্রিজে বাসি পচা মাংস রান্না করে রাখা ছিল। যা প্রায় ১০/১৫ দিন আগের।’

‘এছাড়া বেকারি পণ্যে ব্যবহৃত সোডা, ফ্লেভারসহ বেশ কিছু আইটেমের এক বছর আগেই মেয়াদ উত্তীর্ণ ছিল।’

জিলাপিতে কাপড়ের রঙ

এরপর আদালত একই এলাকার সালাম ক্যাটারিং এ অভিযান চালায়। সেখানে কাপড়ে রঙ ব্যবহার করে জিলাপি বানানোয় তিন লাখ টাকা জরিমানার পাশাপাশি কারিগর কামাল হোসেনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

সারওয়ার আলম জানান, প্রতিষ্ঠানটির রান্না ঘরের পরিবেশ ছিল খুবই অপরিচ্ছন্ন। তাদেরকে তিনদিনের মধ্যে পরিবেশ সুন্দর করতে বলা হয়েছে। না হলে বড় ধরনের জরিমানা করা হবে।

খাবারে কাপড়ের রং ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক জানিয়ে বিশেষজ্ঞের বরাত দিয়ে এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘এসব রং পেটে গেলে কিডনি, লিভারের সমস্যা হয়ে থাকে। আবার নানা ধরনের ক্যান্সারের ঝুঁকি থাকে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর