,

স্বামীর জন্য কী রাঁধলেন ঐশ্বরিয়া?

news-image

বিনোদন ডেস্ক: একজন স্ত্রী সবসময় চেষ্টা করেন তার স্বামীর পছন্দের খাবারটি তৈরি করে তার সামনে পরিবেশন করতে। কিন্তু বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন করলেন একদম বিপরীত।

সোমবার (২৮ মে) স্বামী অভিষেক বচ্চনের জন্য একটি খাবার তৈরি করেছেন সাবেক এই বিশ্ব সুন্দরী। কিন্তু অভিষেকের পছন্দের নয়, অপছন্দের খাবার পরিবেশন করেছেন অ্যাশ!

ব্রোকলি খেতে একেবারেই পছন্দ করেন না অভিষেক বচ্চন। তাই সোমবার (২৮ মে) টুইটারে ব্রোকলি নিয়ে মন্তব্য করে অভিষেক লিখেছিলেন, ‘কেনো? মানুষ কী কারণে ব্রোকলিকে খাদ্য বানালো? কেনো রে ভাই? আমি জানতে চাই এই সবজি কি আদৌ কেউ খেতে পছন্দ করেন?’

এই টুইটের কয়েক ঘণ্টা পর টুইটারে একটি স্থিরচিত্র শেয়ার করেন অভিষেক। যেখানে দেখা যাচ্ছে- ব্রোকলি ও টমেটো দিয়ে তৈরি একটি খাদ্য।

ছবিটির ক্যাপশনে অভিষেক লিখেছেন, ‘যা হওয়ার তা-ই হলো। আমার ধারণা, স্ত্রী (ঐশ্বরিয়া রাই বচ্চন) আমার আগের পোস্টটি দেখে ফেলেছে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের