,

সাগরে নিম্নচাপ, ঝরাবে বৃষ্টি

news-image

নিউজ ডেস্ক: টানা তিন দিন ভ্যাপসা গরমের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার প্রভাবে চট্টগ্রাম ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় ঢাকার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪%; বিকালে ছিল ৬৩%। ফলে রাজধানীসহ দেশের অনেক এলাকায় ভ্যাপসা গরম ছিল গত কয়েক দিনের মতই।

তবে বৃষ্টি বাড়লে দুয়েক দিনের মধ্যে পরিস্থিতি কিছুটা সহনীয় হয়ে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস।

তিনি বলেন, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি মঙ্গলবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার বিশেষ বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। যে গতিবেগে এটি রয়েছে, তাতে ঘূর্ণিঝড়ের শঙ্কা নেই।”

রুহুল কুদ্দুস বলেন, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামের উপকূলীয় এলাকায় মঙ্গলবার রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির দেখা মিলতে পারে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও। বৃষ্টিপাতের প্রবণতা ১ জুনের পর থেকে বাড়তে পারে।

“শুক্রবারের দিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে এবং দেশের দক্ষিণ- পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।”

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর