,

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৩ জনসহ দগ্ধ ৪

news-image

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন সহ মোট চারজন দগ্ধ হয়েছে।

সোমবার দিবাগত রাতে রাজধানীর রায়েরবাজার এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলায় এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন, রাজমিস্ত্রি বাবু সরকার (৩২), তাঁর স্ত্রী ময়না আক্তার (২৩) ও তাঁদের একমাত্র সন্তান মাহিন (৪)। তিনজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ অপর আরেকজনের নাম এখনো জানা যায়নি।

এ ব্যাপারে ঢামেক বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, দগ্ধ বাবু ও তাঁর স্ত্রী ময়নার ১৭ শতাংশ ও তাঁদের সন্তান মাহিনের ২২ শতাংশ পুড়ে গেছে।

দগ্ধ বাবুর মামাতো ভাই আবদুল মান্নান জানান, মেকআপ খান রোডের ওই তিনতলা বাড়ির নিচতলার একটি ঘরে বাবু তাঁর ভাই ও পরিবার নিয়ে ভাড়া থাকেন। এলাকায় গ্যাসের সংকট থাকার কারণে অনেকেই এলাকায় সিলিন্ডার ব্যবহার করে। দগ্ধ বাবু তাঁর ঘরের ভেতরে থাকা সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস বের হতে থাকে। সে সময় বাবু স্ত্রী ময়নাকে সন্তানসহ দ্রুত বাইরে চলে যাওয়ার জন্য বলেন। মাহিনকে কোলে নিয়ে ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরের চুলা থেকে আগুন ঘরে গ্যাসের সঙ্গে মিশে পুরো ঘরে আগুন ধরে যায়। এতে তাঁরা তিনজনই দগ্ধ হয়।

ঘটনার সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা অপর এক ভাড়াটিয়াও দগ্ধ হন। তাঁর নাম জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর