,

বাগেরহাটে ৫ গাঁজা সেবী আটক

news-image

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পশুরবুনিয়া গ্রাম থেকে গাঁজা সেবন কালে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯মে) দিবাগত রাত দুটার দিকে পশুরবুনিয়া গ্রামের পানগুছি নদীর বেড়িবাঁধ থেকে তাদের আটক করা হয়। এসময়  তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো, পশুরবুনিয়া গ্রামের আলাউদ্দিন হাওলাদারের ছেলে তুহিন হাওলাদার(২৬),  পশ্চিম খাউলিয়া গ্রামের মিল্টন অধিকারীর ছেলে দুর্জয় অধিকারী (২৬),  পূর্ব সরালিয়া গ্রামের শাজাহান কবির মোড়লের ছেলে শামিম হাসান মোড়ল (২৪),   মোড়েলগঞ্জ পৌর সদরের কলেজ রোডের নির্মল চন্দ্র রায়ের ছেলে মিঠুন রায় (২৫)  ও উত্তর সরালিয়া গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের ছেলে তুহিন ইসলাম হাওলাদার (২৪)।

সন্ন্যাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) পান্না খান জনান, এ এস আই শরিফুলের নেতৃত্বে নিয়মিত টহলের অংশ হিসেবে টহল দিতে বের হয় সন্ন্যাসী ফাঁড়ি পুলিশের সদস্যরা। ফেরার পথে পশুরবুনিয়া গ্রামের পানগুছি নদীর পারে আলো দেখে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫ গাঁজা সেবীকে আটক এবং গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।

মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, আটককৃত ৫ জনের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর