,

শক্তিশালী সরকারের শক্তিশালী পার্লামেন্ট প্রয়োজন : এরদোগান

news-image

একটি শক্তিশালী সরকারের জন্য শক্তিশালী পার্লামেন্ট প্রয়োজন বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগামী ২৪ জুনের নির্বাচনের পর নতুন প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে এক বা একাধিক ভাই-প্রেসিডেন্ট থাকতে পারে বলেও তিনি জানান। এরদোগান তার নিজ দল জাস্টিস এ- ডেভলপমেন্ট পার্টি (একে)’র ৩শর ওপরে আইন প্রণেতাদের সংখ্যা বাড়ানোর আহ্বান করেছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম ‘ইএন.হাবেরলার’।

এরদোগান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা যদি একটি শক্তিশালী সরকার গঠন করতে চাই তাহলে শক্তিশালী সরকার গঠনে ক্ষমতাবান পার্লামেন্ট নির্বাচন করতে হবে। তাই এখানে আইন প্রণেতাদের সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। যদি একজন শক্তিশালী প্রেসিডেন্ট পেতে চান তাহলে আমাদের উচিৎ একটি উপযুক্ত পার্লামেন্টের জন্য কাজ করা।’ তিনি তার নিজ দলের পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে দেয়া একটি বিবৃতিতে এসব কথা বলেছেন। আগামী নির্বাচনে তাদের জোটের সদস্য একে পার্টি ও ন্যাশনালিস্ট মুভমেন্ট (এমএইচপি) আলাদাভাবে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে স্থানীয় নিউজ চ্যানেল ‘হাবেরটার্ক’।

উল্লেখ্য, এরদোগান একটি বিশেষ ঘোষণার মাধ্যমে দেশটিতে আগাম নির্বাচনের কথা বলেছেন। তাই আগামী ২৪জুন তুরস্কে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী নির্বাচনে এরদোগনের একে পার্টিসহ মোট ৮টি দল প্রতিদ্বন্দ্বীতা করার কথা জানানো হয়েছে। আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর