,

বিবাহিত কি না প্রমাণ করতেই ৯ বছর!

news-image

বিনোদন ডেস্ক : পাকিস্তানি অভিনেত্রী ইরতিজা রুবাব মীরা বিবাহিত ছিলেন কি না সেটি প্রমাণ করতেই নয় বছর সময় লেগেছে। অবশেষে আতিকুর রহমান-মীরার বিয়ের নিবন্ধন করেছিলেন আহমেদ আলি সাজিদ নামে যে কাজী তার সাক্ষ্যের ভিত্তিতে রায় দেন আদালত।

গতকাল সোমবার লাহোর আদালত রায়ে বলেন, আতিকুর রহমানের সঙ্গেই মীরার বিয়ে হয়েছিল এবং তিনি তার ও মীরার যে নিকাহনামা দেখিয়েছেন তা বৈধ। একই সঙ্গে মীরা তার বিরুদ্ধে নিকাহনামা জালিয়াতির যে অভিযোগ এনেছিলেন তাও খারিজ করে দেন আদালত।

পাকিস্তানের শীর্ষ স্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, নিজের স্ত্রী দাবি করে নয় বছর আগে মামলা করেছিলেন দেশটির লাহোর শহরের ব্যবসায়ী আতিকুর রহমান। কিন্তু সে সময় মীরা বিয়ের কথা অস্বীকার করেন।
অবশেষে রায়ে জানা যায়, অভিনেত্রী মীরা এখনও আইনগতভাবে আতিকুর রহমানের স্ত্রী। ফলে ক্যাপ্টেন নাভিদের সঙ্গে মীরার যে বিয়ে হয়েছে তা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

ক্যাপ্টেন নাভিদের সঙ্গে একটি ‘বিতর্কিত ভিডিও ক্লিপ’ প্রকাশের পর তাকে নিজের স্বামী বলে পরিচয় দেন মীরা। এর পর আতিকুর রহমান মীরার বিরুদ্ধে একটি মামলা করেন। অভিযোগে তিনি বলেন, মীরা তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় ক্যাপ্টেন নাভিদকে বিয়ে করেছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।

কিন্তু মীরা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আতিকুরের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ জুলাই মামলা করেন। তখন ওই অভিনেত্রী দাবি করেন, আতিকুর রহমান তাকে ভুয়া বিয়ের সার্টিফিকেট দেখিয়ে ব্ল্যাকমেল করেছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা