,

নিষিদ্ধ হতে পারেন সরফরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : দল তার অধীনে ভালো করছে। দুদিন আগে লর্ডসে ঘরের মাঠের ইংল্যান্ডকেই রীতিমতো নাকানি-চুবানি খাইয়েছে পাকিস্তান। তবে নেতৃত্বগুণে প্রশংসিত সরফরাজ আহমেদ আইসিসির চোখে অপরাধী। হবেনই বা না কেন? লর্ডসে জিততে গিয়ে যে আইসিসির বেঁধে দেয়া সময়ের তোয়াক্কাই করেননি! স্লো-ওভার রেটের কারণে পুরো দলের হয়েছে জরিমানা। সরফরাজ তো আছেন নিষেধাজ্ঞার শঙ্কাতেই।

লর্ডস টেস্টে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। আইসিসি ম্যাচ রেফারি বিষয়টি আমলে নিয়ে পুরো দলকে জরিমানা করেছেন। দলের প্রত্যেক খেলোয়াড়ের জরিমানা ওভার প্রতি ম্যাচ ফির ১০ ভাগ। অর্থাৎ তিন ওভারে ৩০ শতাংশ। অধিনায়ক হিসেবে সরফরাজের জরিমানা তার দ্বিগুণ, ৬০ শতাংশ।

সরফরাজ অবশ্য দোষ স্বীকার করে নিয়েছেন। তাই নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। তবে আগামী ১২ মাসের মধ্যে তার অধীনে যদি আবারও স্লো-ওভার রেটে অভিযুক্ত হয় পাকিস্তান, তবে এক টেস্টের জন্য নিষিদ্ধ হবেন সরফরাজ।

লর্ডসে ৯ উইকেটের বড় জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান। আগামী শুক্রবার হেডিংলিতে সিরিজের দ্বিতীয় টেস্ট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের