,

২-৩ দিনেই ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে ইরান

news-image

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দু থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। ফার্স নিউজকে রোববার এসব কথা বলেছেন কামালভান্দি। তিনি বলেন, ইরানের কর্মকর্তাদের আগের মতো ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য প্রস্তুতি নেয়া উচিত। তিনি বলেন, “আমরা এখনই ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই না তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে; যদি দেখি পরমাণু সমঝোতা থেকে ইরান কোনো লাভ পাচ্ছে না তাহলে আমাদেরকে আবার পরমাণু কর্মকাণ্ড শুরু করতে হবে।”

কামালভান্দি বলেন, একটি গাড়িকে যেমন চালানোর জন্য চাবি নিয়ে প্রস্তুত রাখা হয় তেমনি ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা প্রস্তুত। তিনি বলেন, “আমরা দ্রুতগতিতে ২০ মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করতে পারি এবং তার জন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন লাগবে।”

ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন, ইরানে উৎপাদিত উদ্বৃত্ত ভারী পানি বিক্রি করতে যুক্তরাষ্ট্র বাধা সৃষ্টি করছে।পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের