,

পেলের ব্রাজিল, জার্মানির ক্লোসা

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের গল্প মানেই যেন পেলের গল্প। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি। সে রেকর্ড যে অন্তত ২০২২ বিশ্বকাপ পর্যন্ত অক্ষুন্ন থাকবে, সেটা নিশ্চিত। পেলের আরেকটি রেকর্ডও ২০২২ বিশ্বকাপ পর্যন্ত কেউ ভাঙতে পারছেন না। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা এখনো শেষ হয়নি। তবে সম্ভাব্য যে তালিকা মিলেছে আর প্রাথমিক দলের যে তালিকা, তাতে ১৭ বছর ৭ মাস ২৭ দিন বয়সী কারও পক্ষে এবারের বিশ্বকাপে গোল করার সম্ভাবনা কম। ১৯৫৮ সালে ওয়েলসের বিপক্ষে ঠিক এ বয়সেই বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা কিংবা ফাইনালে গোল করার রেকর্ডও ১৭ বছরের পেলের দখলে।

তবে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড কিন্তু পেলে নিজের কাছে রাখতে পারেননি। ১৯৮২ সালে যুগোস্লাভিয়ার বিপক্ষে উত্তর আয়ারল্যান্ডের পক্ষে নেমেছিলেন নরমান হোয়াইটসাইড। সেদিন এই মিডফিল্ডারের বয়স ছিল ১৭ বছর ৪১ দিন। তবে ১৭-এর সবচেয়ে বড় অর্জনটি এক জার্মানের, মিরোস্লাভ ক্লোসার। চারটি বিশ্বকাপ জার্মানির হয়ে শুধু একটি বিশ্বকাপই জিতেননি, ১৭টি ম্যাচও জিতেছেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ।

বিশ্বকাপের আরেকটি অনন্য রেকর্ড অবশ্য জার্মানি ও ব্রাজিলের দখলে। সর্বোচ্চ ১৭টি বিশ্বকাপে শীর্ষ আটে ওঠার রেকর্ড জার্মানি ও ব্রাজিলের। আর বিশ্বকাপে প্রথম জয় পাওয়ার আগে ১৭টি ম্যাচ খেলতে হয়েছে বুলগেরিয়াকে! প্রথমআলো অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের