মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল বিশ্বকাপে বিদেশি পতাকার ব্যবহার বন্ধে রিট

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ফুটবল বিশ্বকাপ চলাকালে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে গতকাল রোববার বিদেশি পতাকার অননুমোদিত ব্যবহার বন্ধে হাইকোর্টে রিট করেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ নুরুল আমিন।

রিট আবেদনে বলা হয়, আগামী ১৪ জুন ২০১৮ তারিখ থেকে রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতীতে দেখা গেছে, ফুটবল বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী বিভিন্ন দলের বাংলাদেশি সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উত্তোলন করেন। বিশেষত আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি ইত্যাদি দেশের বড় বড় পতাকায় সারা বাংলাদেশ ছেয়ে যায়। অথচ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২-এর বিধান অনুযায়ী, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনৈতিক মিশনসমূহ ছাড়া অন্য কোনো স্থানে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করতে হলে বাংলাদেশ সরকারের বিশেষ অনুমোদন গ্রহণ করতে হবে। সেই বিধান লঙ্ঘন করে ফুটবল বিশ্বকাপ চলাকালে নির্বিচারে দেশব্যাপী বিদেশি পতাকা উত্তোলন করা হয়। এবারের বিশ্বকাপ উপলক্ষেও ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বিদেশি পতাকা উত্তোলন করা হয়েছে।

আর্জিতে আরও বলা হয়, রিটকারী একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলাদেশের পতাকার জন্য তিনি জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশের পতাকা বিধিমালার এমন প্রকাশ্য ও নির্বিচার লঙ্ঘন দেখে রিটকারী অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হন। এমতাবস্থায় আসন্ন ফুটবল বিশ্বকাপ বা অন্য কোনো উপলক্ষে বাংলাদেশে সরকারের বিনা অনুমোদনে কোনো প্রকার বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করে স্বরাষ্ট্র সচিবকে একটি নির্দেশনা জারির আবেদন জানানো হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যে উত্তোলিত বিদেশি পতাকাগুলো নামিয়ে ফেলার নির্দেশনা চাওয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট দেওয়ান।

এ জাতীয় আরও খবর

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান