,

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

news-image

স্পোর্টস ডেস্ক : এবার ব্রিটিশ কাউন্টিতে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেলেন মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা আফগান তারকা মুজিব উর রহমান৷ সব থেকে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলা আফগান স্পিনার মুজিব উর রহমানকে আসন্ন টি-২০ মৌসুমের জন্য দলে নিল হ্যাম্পশায়ার৷

একা মুজিবকেই নয়, টি-২০ ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ার সই করিয়েছে কিউয়ি ওপেনার কলিন মুনরোকেও৷ মুজিবকে গোটা টি-২০ টুর্নামেন্টে দলে পেলেও মুনরোকে ছেড়ে দিতে হবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আগে৷

আন্তর্জাতিক ক্রিকেটমহলে মুজিব পরিচিত হয়ে উঠছেন তাঁর বৈচিত্র্যের জন্যই৷ অফ-ব্রেক ছাড়া লেগ স্পিনটাও করতে পারেন তিনি৷ এপর্যন্ত ১৫টি ওয়ান ডেতে ৩৫টি উইকেট নিয়েছেন ১৭ বছরের আফগান তরুণ৷ ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার শিকার ২টি৷ চলতি আইপিএলের ১১ ম্যাচে ২০.৬৪ গড়ে ১৪টি উইকেট দখল করেছেন মুজিব৷ ইকনমি রেট ৬.৯৯৷ স্বাভাবিকভাবেই টি-২০ ক্রিকেটে কদর বাড়ছে তার৷

হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর মুজিব বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের৷ কাউন্টি ক্রিকেটে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি৷ আমার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে৷ আশা করি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে পারব৷’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর