,

রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : লিভারপুলের বিরুদ্ধে সেই ফাইনালে গোল পাননি। কিন্তু ইতিহাস সৃষ্টি করে ফেলেছেন। তার দখলে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ। যা কোনও খেলোয়াড়ের নেই। আর সেই আনন্দ উপভোগ করতে করতে আচমকাই বোমা ফাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যাতে শুধু তার ক্লাব রিয়াল মাদ্রিদই নয়, কেঁপে গেল তার অগণিত সমর্থকরাও।

ক্রিশ্চিয়ানো রোনালদো ইঙ্গিত দিয়ে রাখলেন, রিয়ালে হয়তো এটাই তার শেষ মৌসুম। শনিবার রাতে ম্যাচের পরে বলে দিয়েছেন, ‘‌এই মুহূর্তটা আমি উপভোগ করতে চাই। তবে আগামী কয়েকদিনে আমার সমর্থকদের উত্তরটা দিয়ে দেব, যারা সবসময় আমার পাশে ছিলেন। রিয়াল মাদ্রিদে সময়টা ভালই কাটল। আগামী কয়েকদিনে আপনারা উত্তর পেয়ে যাবেন।’‌

এরপরেই শুরু হয়ে গেল জল্পনা। রোনালদোর ক্ষোভটা কোথায় সেটা জানতে চারদিকে শুরু হয়ে যায় আলোচনা। তিনি অতিরিক্ত টাকা চাইছেন কিনা এমন প্রশ্নের জবাবে‌ রোনালদো উত্তরে বলেন, ‘না। টাকা নিয়ে কোনও সমস্যা নেই। আমি পাঁচটা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি। পাঁচটা ব্যালন ডি’‌ওরও রয়েছে। ইতিমধ্যেই অনেক ইতিহাস তৈরি করেছি। কিন্তু আমার আরও বেশি চাই।’‌

একটু থেমে তার সংযোজন, ‘‌আমি হতাশ নই, কারণ আমি জানি ক্লাবকে কী দিয়েছি। জীবনে কোনও কিছুই গ্যারান্টি দিয়ে বলা যায় না। জীবন মানে শুধুই খ্যাতি নয়। তাই কয়েকদিন পরেই আমি নিজের উত্তর দেব।’‌

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর